জগন্নাথপুরে ডাকবাংলো সেতুতে দু*র্ঘটনার আ শ ঙ্কা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ AM

জগন্নাথপুরে ডাকবাংলো সেতুতে দু*র্ঘটনার আ শ ঙ্কা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ০৮:২৪:৫৫ AM

জগন্নাথপুরে  ডাকবাংলো সেতুতে দু*র্ঘটনার আ শ ঙ্কা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন নলজুর নদীর ওপর ডাকবাংলো সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যানবাহন ও পথচারীসহ সেতুটি যে কোনো সময় ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন জগন্নাথপুর উপজেলাবাসী।

গত বছরের ১৭ এপ্রিল সেতুটি দেবে যাওয়ার পর উপজেলা প্রশাসন সব ধরনের যানবাহন ও পায়ে হেঁটে চলাচল বন্ধ করে দেয়। কিছুদিন বন্ধ থাকার পর পায়ে হেঁটে চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়। গত ২৩ মার্চ জগন্নাথপুর পৌর কর্তৃপক্ষ স্টিলের পাটাতন দিয়ে সেতুটি মেরামত করে হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়।

জগন্নাথপুর সদর বাজারে ভারি মালামাল পারাপারে বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রায় সময় মালবাহী গাড়ি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার হতে দেখা যায়। গত ২২ আগস্ট সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশে বেইলি সেতু ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক কাটা নদীতে পড়ে ২জন নিহত হওয়ার পর ডাকবাংলো সেতু দিয়ে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

যাত্রী আয়েশা বেগম জানান, সেতুটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রী নিয়ে যে কোনো সময় সেতুটি দিয়ে পারাপারের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের  সদস্য মাহবুব হোসেন জানান, ডাকবাংলো সেতুটির অবস্থা অত্যন্ত নাজুক। বিকল্প ব্যবস্থা না থাকায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে যাতায়াত করছি। জরুরি ভিত্তিতে নতুন সেতু নির্মাণের দাবি জানান।

স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে গাড়ির ওজনসহ তিন টনের অধিক ভারি যানবাহন চলতে পারবে না। রাতে আমাদের অগোচরে ভারি মালামাল বহনকারী গাড়ি পারাপার হয় জানতে পেরেছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক