মৌলভীবাজারের মোটরসাইকেলের ধা ক্কা য় বৃদ্ধের মৃ*ত্যু, আ হ ত ২
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

মৌলভীবাজারের মোটরসাইকেলের ধা ক্কা য় বৃদ্ধের মৃ*ত্যু, আ হ ত ২

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৭:৫৬:৩৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারের মোটরসাইকেলের ধা ক্কা য় বৃদ্ধের মৃ*ত্যু, আ হ ত ২

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দ্রুতগামি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকল চালক ও আরোহী গুরুতর আহত হয। 

সোমবার (৯ ডিসেম্বর ) দুপুর সাড়ে ১২ সময় শমশেরগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সুত্রে জানা যায়, শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে রায়েক তানভির (১৭) ও তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়া (১৭)কে নিয়ে মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। শমশেরগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তানভির ও তার বন্ধু জুমান আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অজ্ঞাতনামা বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক