ছবি: নিজস্ব
চতুর্থ বারের মতো অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রম সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক তাঁর প্রতিষ্ঠানের তথ্য দিয়ে মৌলভীবাজার জেলার অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন। ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এ শুমারির কার্যক্রম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন, নন্দিনী দেব, উপপরিচালক জেলা পরিসংখ্যান অফিস,শংকর সূত্রধর, উপজেলা শুমারি সমন্বয়কারী, মো: আলী আকবর, জোনাল অফিসার, মৌলভীবাজার পৌরসভা,মো: শরীফ হেসাইন তথ্য সংগ্রহকারী প্রমুখ।
জৈন্তাবার্তা / জারা




