ছবি: নিজস্ব
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখায় "সবার জন্য স্বাধীনতা সমতা ও ন্যায় বিচার এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় সাতগাঁও টাওয়ার হোটেল শ্রীমঙ্গল ইন এর কনফারেন্স হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুল ইসলাম আশরাফী সিনিয়র সাংবাদিক মো: শফিকুল ইসলাম রুম্মন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কমিশনার মীর এম এ সালাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শাহাব উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আইন বিষয়ক সম্পাদক সায়েদ আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি
আনিছুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, সিনিয়র সাংবাদিক মো: শফিকুল ইসলাম রুম্মন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কমিশনার মীর এম এ সালাম, শ্রীমঙ্গল উপজেলা মুসলিমীন ফাউন্ডেশনের সভাপতি এম এ রহিম নোমানী,সাংবাদিক শামীম আহমেদ, রুপক দত্ত,সমাজ সেবক সাইফুর রহমান শিপু প্রমুখ।
জৈন্তাবার্তা / রহমান




