বড়লেখায় ইউনিয়ন আ.লীগের সহসভাপতিসহ গ্রেফতার ৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

বড়লেখায় ইউনিয়ন আ.লীগের সহসভাপতিসহ গ্রেফতার ৬

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৪ ১২:১০:০৯ অপরাহ্ন

বড়লেখায় ইউনিয়ন আ.লীগের সহসভাপতিসহ গ্রেফতার ৬

ছবি : সংগৃহীত


বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদকে মঙ্গলবার দুপুরে পুলিশ ফের গ্রেফতার করেছে। এছাড়া সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো ৫ আসামিকে গ্রেফতার করেছে। এরা হলেন- রশিদ আহমদ (সাজাপ্রাপ্ত), আজমল আলী, সাইদুল ইসলাম, লাইলুছ মিয়া ও মখলুছা বেগম রুফিয়া।

জানাযায়, আওয়ামী লীগ নেতা বেলাল আহমদকে গত ১৩ নভেম্বর থানা পুলিশ ২০১৩ সালের ইসলামী ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টা, মোটরসাইকেল পুড়ানো ও টাকা ছিনতাই ঘটনায় ব্যাংক কর্মকর্তা আব্দুল মালিকের দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করে। পরে তিনি আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। মঙ্গলবার আদালতে ওই মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা সদর থেকে একটি মামলার এজাহার নামীয় আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতার আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ সোমবার রাতে থাকায় রেকর্ডকৃত ০৮(১২)২০২৪ নং মামলার এজাহার নামীয় আসামি। তিনিসহ গ্রেফতার অপর ৫ আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক