আতিয়াবাগ চা-বাগান প্রাথমিক বিদ্যালয় চড়ুইভাতির আনন্দে মেতেছিলেন সবাই
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

আতিয়াবাগ চা-বাগান প্রাথমিক বিদ্যালয় চড়ুইভাতির আনন্দে মেতেছিলেন সবাই

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১২/১২/২০২৪ ০৯:৫৫:৫৪ পূর্বাহ্ন

আতিয়াবাগ চা-বাগান প্রাথমিক বিদ্যালয় চড়ুইভাতির আনন্দে মেতেছিলেন সবাই

ছবি: নিজস্ব


শীতের সকাল। তখনও গাছের পত্রপল্লবে টপটপ শব্দে ঝরছে শিশিরকণা। পাখিরাও কিচিরমিচির শব্দে নতুন দিনের জানান দিচ্ছে। ঘাসের ডগায় শিশিরবিন্দু হীরকখন্ডের মতো চকচক করে জ্বলছে। ঠিক তখনই দেখা গেল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার আতিয়াবাগ চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা চৌধুরীর হাতে বস্তা ভর্তি বাজার। শিক্ষিকা সুর্য্যতা রানীর হাতে হাড়ি-পাতিল ও বটি। শিক্ষক আলিম উদ্দিনের হাতে রান্নার জিনিসপত্র। শিক্ষার্থীরা জড়ো হয়েছে বেলুন, পোস্টার, ব্যানার, খেলাধুলার সরঞ্জাম ও গিটার নিয়ে। 

এমন চিত্র দেখা গেছে বুধবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার আতিয়াবাগ চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠানে। 

২০১৮ সালে আতিয়াবাগ চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন হোসনে আরা চৌধুরী। তিনি যোগদানের পর থেকে এ বিদ্যালয়ের আমূল পরিবর্তন হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি তিনি শিক্ষার মান উন্নয়নেও অবদান রেখে চলেছেন। গ্রাম-বাংলার ঐতিহ্য শিক্ষার্থীদের মাঝে ফুটিয়ে তুলতে তিনি যোগদানের পর থেকে প্রতিবছর শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ চড়ুইভাতি অনুষ্ঠান করে আসছেন। 

এবারের চড়ুইভাতি অনুষ্ঠানে ছিল নজরকাড়া সব আয়োজন। ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় এদিন মুখরিত হয়ে উঠেছিল বিদ্যালয় প্রাঙ্গণ। কোনো কৃত্রিমতা নয়, এটি ছিল চিরাচরিত গ্রাম-বাংলার ঐতিহ্য চড়ুইভাতি। 

এসময় হেসে-খেলে, নেচে-গেয়ে আনন্দে উচ্ছ¡সিত শিক্ষার্থীদের সাথে আনন্দে মেতে ওঠেন শিক্ষকসহ উপস্থিত সবাই। 

চড়ুইভাতি অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভ‚ঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসাইন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম। 

চড়ুইভাতি অনুষ্ঠানে প্রথমে মাটি খুঁড়ে ইটের সাহায্যে তৈরি হয় দুটো চুলা। তার উপর পাতিল বসিয়ে চলে রান্নাবান্নার কাজ। একদল আগুন জ্বালিয়ে সাহায্য করছিল তো আরেকদল প্রস্তুত করছিল রান্নার জিনিসপত্র। আবার কেউবা রোদ পোহাচ্ছিল বিদ্যালয়ের মাঠে। ঠিক এভাবেই শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষকরাও যেন ফিরে যান ক্ষণিকের জন্য বাল্যবেলায়। 

শুধু রান্নাবান্না বা খাওয়াতেই সীমাবদ্ধ ছিল না এই অনুষ্ঠান। রান্না শেষে অনুষ্ঠিত হয়েছে হরেক রকমের খেলাধুলা। যার মধ্যে ছিল বেলুন পাসিং, ঝুড়িতে বল ফেলা, কুইজ, লটারির মাধ্যমে ছড়া, কবিতা, কৌতুক ও বিভিন্ন মজাদার বিষয়ে আড্ডা। এছাড়া গলায় গলা মিলিয়ে ছেলে-মেয়ে একসাথে মেতেছিল গানের আড্ডায়ও। 

দুই শিক্ষার্থীর অভিভাবক শ্রীমতি নাইডু ও নাজমুন নাহার খানম বলেন, আজকের এই আয়োজন আমাদের জন্য সত্যিই অনেক বড় পাওয়া। ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। তবে আজ অনেক আগ্রহ নিয়ে এসেছিলাম আর তা পূরণও হয়েছে। সবার আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে এই প্রোগ্রাম কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়েছে। সিনিয়র-জুনিয়র সবাই মিলে-মিশে খুব আনন্দের সাথে কাজ করেছে। সারাদিন এত মজা হয়েছে যে বুঝতেই পারিনি কখন বিকেল হয়ে গেছে। 

শিক্ষার্থী কৃষ্ণা তিথি দেবী ও শুভ্র কান্তি রাজভর বলে, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডাম প্রতিবছর আমাদেরকে নিয়ে চড়ুইভাতি অনুষ্ঠান করেন। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা অনেক মজা করি। খাওয়া-দাওয়া, খেলাধুলা, নাচ-গান, আনন্দ করি। আমরা চাই এমন মজার আয়োজন সব সময় হোক। 

চড়ুইভাতি অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা চৌধুরী বলেন, চড়ুইভাতি আমাদের ইতিহাস-ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট। গ্রাম-বাংলার ঐতিহ্য শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করতে এমন আয়োজন করা হয়। এ ধরনের অনুষ্ঠান শিশুদের মানবিক ও নান্দনিক বিকাশে সহায়তা করে। আমি এই বিদ্যালয়ে যোগদানের পর থেকে এরকম অনুষ্ঠান করে আসছি। আগামীতেও শিশুদের মানবিক ও নান্দনিক বিকাশে এরকম উদ্যোগ অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক