কাবা শরীফে যাওয়া নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৩ PM

কাবা শরীফে যাওয়া নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ১২:২৪:০৪ PM

কাবা শরীফে যাওয়া নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি

ছবি: সংগৃহীত


উমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফে যাওয়া নারীরা কি ধরনের পোশাক পরতে পারবেন সেটি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব।

দেশটির উমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, উমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে হতে হবে।

মন্ত্রণালয় আরও পরিষ্কার করে বলেছে, নারীরা যে পোশাকই পরেন না কেন, সেটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে। শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় উমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে উমরাহর মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।

সে হিসেবে এ বছর ইতিমধ্যে উমরাহর মৌসুম শুরু হয়ে গেছে। আর এর মাঝেই দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে, উমরাহ করতে আসা নারীদের অবশ্যই শালীন এবং ঢিলেঢালা পোশাক পরতে হবে। এদিকে সৌদি আরব প্রত্যাশা করছে এবারের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কা নগরীতে ১ কোটিরও বেশি  মুসল্লির আগমন ঘটবে।

এসব মুসল্লিরা যেন নির্বিঘ্নে উমরাহ পালন করতে পারে সেজন্য সৌদি আরব বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এছাড়া উমরাহ প্রত্যাশীদের জন্য বিশেষ ভিসাও চালু করেছে দেশটি। যারা আর্থিক ও শারীরিকভাবে হজ করতে যেতে পারেন না, তারা বছরের যে কোনো সময় গিয়ে উমরাহ করে আসেন।

এম সি



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা