বাংলাদেশে সাংবাদিকদের ওপর নিপীড়নে আমরা উদ্বিগ্ন: ম্যাথিউ মিলার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২২ PM

বাংলাদেশে সাংবাদিকদের ওপর নিপীড়নে আমরা উদ্বিগ্ন: ম্যাথিউ মিলার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ১১:৫৭:৪৩ AM

বাংলাদেশে সাংবাদিকদের ওপর  নিপীড়নে আমরা উদ্বিগ্ন: ম্যাথিউ মিলার

ফাইল ছবি


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশে সাংবাদিকব নিপীড়নে উদ্বেগ জানিয়ে বলেছেন, ‘সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে আমরা উদ্বিগ্ন।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর)  ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুকে ম্যাথিউ মিলারের এ বক্তব্য তুলে ধরা হয়েছে।

ম্যাথিউ মিলার বলেন, ‘যেমনটা আমরা আগেও বলেছি, আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন। তাদের করা সংবাদ দুর্নীতির মুখোশ খুলে দেয়, জনসাধারণের জীবনকে প্রভাবিত করার মতো সব তথ্য জানার অধিকার রক্ষা করে। সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যে সব সমস্যার মুখোমুখি হয়, সেসব বিষয়ে সাংবাদিকদের মানুষকে সচেতন করতে পারা দরকার।’

তিনি আরও বরেন, ‘যেভাবে আপনারা আমার প্রতিদিন বলা কথার জবাবদিহিতা নিশ্চিত করেন, তাদেরও নির্বাচিত প্রতিনিধির জবাবদিহি করতে পারা উচিত। হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি ছাড়া কাজ চালিয়ে যাওয়া তাদের জন্য আবশ্যিক। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে আমরা উদ্বিগ্ন।’

SH



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা