অধিকারের আদিলুর বিষয়ে ফ্রান্স-জার্মানির বিবৃতি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৪ PM

অধিকারের আদিলুর বিষয়ে ফ্রান্স-জার্মানির বিবৃতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ০৩:৩২:২৬ AM

অধিকারের আদিলুর বিষয়ে ফ্রান্স-জার্মানির বিবৃতি

ফাইল ছবি


মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানকে কারাগারে পাঠানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানি।

বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জা জানোভস্কি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম 'এক্স' এ দুই দেশের বিবৃতিটি পোস্ট করেছেন।

বিবৃতিতে বলা হয়, ফ্রান্স ও জার্মানি আইনের শাসনের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা সারাবিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে।

বিবৃতিতে আদিলুর রহমান খান ও এ এস এম নাসিরউদ্দিন ইলানের বিষয়ে বাংলাদেশের আদালতের রায়ে দুঃখ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, 'আমরা এই পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এ বিষয়ে তাদের সাথে আমাদের সংলাপ অব্যাহত রাখব।'

বিবৃতিতে উল্লেখ করা হয়, মানবাধিকার সংগঠন অধিকারের পক্ষে আদিলুর রহমান খান ২০১৭ সালে মানবাধিকার ও আইনের শাসনের জন্য ফ্রাঙ্কো-জার্মান পুরস্কার পেয়েছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দুই জনকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

২০১৩ সালের ৫-৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের অভিযান নিয়ে 'বিকৃত প্রতিবেদন ও ছবি' ছড়ানোর অভিযোগে আদিলুর রহমান ও ইলানের বিরুদ্ধে মামলা করা হয়।

SH



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা