ফের অবাধ-সুষ্ঠু নির্বাচনের তাগিদ আজরা জেয়ার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৫ PM

নিউইয়র্কে মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক

ফের অবাধ-সুষ্ঠু নির্বাচনের তাগিদ আজরা জেয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ১১:৪৩:৪৮ AM

ফের অবাধ-সুষ্ঠু নির্বাচনের তাগিদ আজরা জেয়ার

ছবি : সংগৃহিত


মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ফের তাগিদ দিয়েছেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আন্ডার সেক্রেটারি আজরা জেয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।’

প্রসঙ্গত, চলতি বছরের ১১ জুলাই চারদিনের সফরে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

SH



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা