সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টা করেছি : বুবলী
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ AM

সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টা করেছি : বুবলী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০২:৫৪:১৫ AM

সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টা করেছি : বুবলী

বুবলী


ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। বেশ কিছুদিন প্রেমের সম্পর্কের পর লুকিয়ে বিয়ে করলেও এক ছাদের নিচে দীর্ঘদিন থাকা হয়নি এই দম্পতির। 

যদিও তাদের সংসারে জন্ম নিয়েছে একটি ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু এরপরেও স্বামী-স্ত্রী দুজন হেঁটেছেন দুজনের ভিন্ন পথে। শাকিব খান দাবি করছেন, বুবলীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার। যদিও নায়িকা সেটি অস্বীকার করেছেন। 

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টাই করেছেন তিনি। 

বুবলী বলেন, ‘আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। আমি তার পছন্দের জায়গা থেকে, সে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক, ছেড়ে হোক, কোনো কাজ করে হোক বা না করে হোক, শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক—যেভাবে ভালো লাগে, যেটা যেভাবেই শান্তি থাকে, সেভাবেই আমি ট্রাই করেছি এবং ট্রাই করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক, এটাই চাই।’

নায়িকা বলেন, ‘আমি আমার জায়গা থেকে একটু আগে যেটা বলেছি, আমার দোষ হলে আমি তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না। এতকিছুর পরও আমি তাকে এভাবে সম্মান করতাম না। কারণ হয়কি, আমরা একটা কথা বলেই থাকি—আপনাকে যে সম্মান করবে আপনি তাকে সম্মান করবেন।’

বুবলী বলেন, ‘অনেকভাবে অসম্মানিত হওয়ার পরও তার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। সো, আমার দোষ না বলেই আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি, করছি।  আমি আমার জীবন থেকে যদি বলি, আমি অলওয়েজ খুব ঘরকুনো। আমি চেয়েছি সবসময় ঘরটা বাঁচাতে। সেটা যখন আমার ঘর ছিল। সে জায়গা থেকেই তো আমি ট্রাই করেছি বা করছি।’

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। যার নাম শেহজাদ খান বীর।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন