‘মেয়েদের গায়ে হাত দেয় কীভাবে’
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ AM

‘মেয়েদের গায়ে হাত দেয় কীভাবে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ০৭:১১:৫৭ AM

‘মেয়েদের গায়ে হাত দেয় কীভাবে’

ছবি: সংগৃহীত


তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার রাতে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। খেলা চলাকালীন দুই দলের বিবাদে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বেশ কিছু তারকা। এতে আহত হয়েছেন কয়েকজন।  এ ঘটনায় চিত্রনায়ক শরিফুল রাজ ও নির্মাতা মোস্তফা কামাল রাজকে দায়ী করেছেন চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয়সহ অনেকে। তাদের দাবি, রাজের মারধরের শিকার হয়েছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সেই হট্টগোলের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ক্ষুব্ধ মেজাজে দেখা গেছে অভিনেতা শরীফুল রাজকে। অনেকে বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন রাজের। বাদ যাননি চিত্রনায়িকা পরীমণিও।

তিনি রাজকে ইঙ্গিত করে বলেছেন, ‘এই অ্যাগ্রেসিভ .... (প্রকাশ অযোগ্য) চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএলে! আল্লাহ বাঁচাইছে।’

কথাগুলো শরীফুল রাজকে ইঙ্গিত করেই লিখেছেন পরী, এটা তার স্ট্যাটাসে স্পষ্ট। কারণ এই হাতাহাতির ঘটনায় শরীফুল রাজের বিরুদ্ধে ইতোমধ্যে বেশ কিছু অভিযোগ উঠেছে। এক চিত্রনায়িকা দাবি করেছেন তার গায়ে হাত তুলেছেন রাজ।

খেলা চলাকালীন মাঠে মাস্ক পরে ছিলেন রাজ। সেটা পরীমণির স্ট্যাটাসে একজন উল্লেখ করলে এই নায়িকা জবাবে লিখেছেন, ‘আমি বুঝি না তোমাদের সামনে মেয়েদের গায়ে হাত দেয় কেমনে? গালি গালাজ কীভাবে করে? ধইরা একটা থাপ্পর দেও নাই কেন?’

প্রসঙ্গত, শুক্রবার রাতে নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিকস হসপিটাল) ভর্তি হয়েছেন শিশির সরদার, চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন