শান্তিতে নোবেল পেলেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শান্তিতে নোবেল পেলেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৩ ০৪:০৪:৫৪ পূর্বাহ্ন

শান্তিতে নোবেল পেলেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস

নার্গিস মোহাম্মদী


শান্তিতে নোবেল পেলেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। খবর বিবিসির। 

ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও সকলের জন্য স্বাধীনতার পক্ষে তার যে প্রচেষ্টা, সেজন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন বলে উল্লেখ করেছে নোবেল কমিটি। 

নার্গিস মোহাম্মদী একজন ইরানি ক্যাম্পেইনার। একইসঙ্গে তিনি নোবেল বিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠিত মানবাধিকার কেন্দ্রের উপপ্রধান। ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ অভিযোগে বর্তমানে তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি। ২০১১ সাল থেকে তাকে কয়েক দফায় বেশ কয়েকটি জেলে থাকতে হয়েছে। 

বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকাতেও এ বছর নাম ছিল ইরানি এই মানবাধিকারকর্মীর।

ডিডি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু