হামাসের হামলায় এক উৎসবেই ২৫০ প্রাণহানি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ইসরায়েলে নিহত বেড়ে ৭০০

হামাসের হামলায় এক উৎসবেই ২৫০ প্রাণহানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ০৯:১৫:৪৩ পূর্বাহ্ন

 হামাসের হামলায় এক উৎসবেই ২৫০ প্রাণহানি

ছবি সংগৃহীত


ফিলিস্তিনের গাজার প্রতিরোধ সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে একটি সংগীত উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তাঁরা ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসবস্থলে আড়াই শতাধিক মানুষের মরদেহ পেয়েছেন। গত শনিবার সকালে হামাস প্রথম যে কয়টা স্থানে হামলা করে, তার মধ্যে এটি অন্যতম।

একজন জার্মান নারী দাবি করেছেন, তাঁর ধারণা, সুপারনোভা উৎসবে যোগ দেওয়া তাঁর মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছেন। 

আরও কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিক হামলার শিকার হয়েছেন।

এদিকে ইসরায়েলের হামলার পর থেকে আহত মানুষের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার হাসপাতালগুলো। এমন দৃশ্যই উঠে এসেছে বিবিসির পর্যবেক্ষণে।

F/A



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু