এমি মার্তিনেজের দলবদলের গুঞ্জনে নতুন মোড়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

এমি মার্তিনেজের দলবদলের গুঞ্জনে নতুন মোড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০৪:১৯:০৩ পূর্বাহ্ন

এমি মার্তিনেজের দলবদলের গুঞ্জনে নতুন মোড়

ছবি : সংগৃহীত


 অ্যাস্টন ভিলা ছাড়ছেন এমিলিয়ানো মার্তিনেজ, এমন খবরটা বেশ পুরাতন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী ছিল এই আর্জেন্টাইনের জন্য, এমন খবরও চাউর হয়েছিল শুরুতে। এবার তাতে এসেছে নতুন মোড়। 

আর্জেন্টিনার গণমাধ্যমগুলোর দাবি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবল আগ্রহ আছে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজের প্রতি। বার্সেলোনা বর্তমানে হুয়ান গার্সিয়ার দিকেই বেশি মনোযোগী। সেইসঙ্গে ভয়চেখ শেজনিও চুক্তি নবায়নে আগ্রহী অনেকটাই। স্বাভাবিকভাবেই স্প্যানিশ দলটির নজর থেকে অনেকটা সরে গিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। 

তবে ম্যানচেস্টার ইউনাইটেড এবার বেশ শক্ত অবস্থানে আছে এমিকে দলে নেয়ার দৌড়ে। আন্দ্রে ওনানাকে ছেড়ে দিতে চাইছে রেড ডেভিলরা। গেল মৌসুমে বাজে ফর্মের পর ঘানার এই গোলরক্ষককে পরিকল্পনা থেকে বাদ দিতে চায় দলটি। আর সেই জায়গায় বিকল্প হিসেবে আছে এমি মার্তিনেজের নাম। গুঞ্জনে অবশ্য আছে আর্সেনালের নামটাও। 

রিয়াল মাদ্রিদ যদি আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়াকে দলে নেয়, তবে এমি মার্তিনেজকে আবার এমিরেটসে দেখা যেতেও পারে। আর্জেন্টিনা কিংবা বাকি বিশ্বের নজরে আসার আগে আর্সেনালেরই ছিলেন এমি মার্তিনেজ। তাকে আবার ফিরিয়ে আনতে রাজি গানাররা।

অবশ্য সব ছাপিয়ে এমি মার্তিনেজের জন্য আপাতত ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে বেশি এগিয়ে আছে– এমন দাবিই বড় হয়ে ধরা পড়ছে। আর্জেন্টাইন গোলরক্ষক অবশ্য জাতীয় দলের ক্যাম্পে এসে এই ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি। তবে দলবদলের এই সময়ে নিজের সামনে আসা সব প্রস্তাবকেই বিবেচনায় রাখার কথা জানিয়েছেন এমি মার্তিনেজ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক