মাধবপুরে মাদ্রাসার শিক্ষার্থীকে 'ধ*র্ষণ', আ*টক ১
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ PM

মাধবপুরে মাদ্রাসার শিক্ষার্থীকে 'ধ*র্ষণ', আ*টক ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০১:৩১:২১ PM

মাধবপুরে মাদ্রাসার শিক্ষার্থীকে 'ধ*র্ষণ', আ*টক ১

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের ৭ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের আনব আলির ছেলে শাহ আলমকে (৩৭) আটক করেছে পুলিশ। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শাহ আলমকে শনিবার রাতে আটক করেন।

ধর্ষণের শিকার শিশুটি মালঞ্চপুর আমেনা খাতুন নুরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার (৫ জুলাই) দুপুরে শিশুটির মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে শাহ আলম তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যান। পরে মা-বাবা বাড়ি ফিরলে শিশুটি ঘটনা খুলে বলে। খবর পেয়ে শনিবার রাতেই কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
সিলামে রাসেল হ/ত্যার ২৪ ঘণ্টা পরও মা/মলা হয়নি
সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস
বাংলাদেশের সেরা ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম: আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ