হবিগঞ্জে টমটম ছিন*তাইয়ের পর চালককে হ ত্যা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ PM

হবিগঞ্জে টমটম ছিন*তাইয়ের পর চালককে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৬:৫১:২৮ PM

হবিগঞ্জে টমটম ছিন*তাইয়ের পর চালককে হ ত্যা

পতীকী ছবি


হবিগঞ্জের বাহুবলে টমটম ছিনতাইয়ের পর কাসেম (২৫) নামের এক চালককে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে পুলিশ ভাতকাটিয়া এলাকায় রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত কাসেম উপজেলার লামাতাশী গ্রামের আব্দুল আলীর ছেলে। পেশায় তিনি একজন টমটমচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে কাসেম ও তাঁর টমটমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে আজ মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার ভাতকাটিয়া স্কুলের পাশের একটি জায়গায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে বাহুবল মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টমটম ছিনতাই করতে গিয়েই চালক কাসেমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশ অভিযান চালাচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
সিলামে রাসেল হ/ত্যার ২৪ ঘণ্টা পরও মা/মলা হয়নি
সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস
বাংলাদেশের সেরা ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম: আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ