মাধবপুরে বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ PM

মাধবপুরে বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৩:৫৬:৩০ PM

মাধবপুরে বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ

ছবি:নিজস্ব


বজ্রপাত রোধ ও প্রাণহানি কমাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তালগাছের চারা রোপণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার তেলিয়াপাড়া থেকে সুরমা চা বাগানের আমতলী পর্যন্ত ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের দুই পাশে পাঁচ কিলোমিটার এলাকায় ২৫০টি তালের চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার সুরমা চা বাগানের আট নাম্বার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: জীবন ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহন লাল নন্দী, তাপস চন্দ্র দেব প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম বলেন, বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে দেশী উন্নত জাতের তাল গাছের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব এলাকায় তালগাছের চারা রোপণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
সিলামে রাসেল হ/ত্যার ২৪ ঘণ্টা পরও মা/মলা হয়নি
সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস
বাংলাদেশের সেরা ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম: আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ