ছবি: নিজস্ব
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসান এবং জেলা কমিটির উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার ও পদ পুনর্বহালের দাবিতে মাধবপুরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে মাধবপুরে এ কর্মসূচী পালিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলার আহবায়ক সিরাজুল ইসলাম তানজিল,সিনিয়র যুগ্ন আহবায়ক মো: মাসুমি মিয়া, মুখ্য সংগঠক সৈয়দ মাহদী হাসান, যুগ্ম আহবায়ক জামিল সদস্য সচিব শামসুল ইসলাম বাবলুযুগ্ন সদস্য সচিব রিয়াজ, সংগঠক হাফেজ আকরাম, যুগ্ন আহবায়ক রাসেল, সংগঠক জুনায়েদ আহমেদ টিপু প্রমুখ।উপস্থিত ছিলেন সোহাগ, উজ্জল, জিহান, হাফেজ জাকারিয়া জাতীয় নাগরিক কমিটির ফয়সাল, ওয়াসিম, সালমান, সুহেল, রিয়াজ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাইয়ের দুই হাজার শহীদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগের পূর্ণবাসন হতে দেওয়া হবে না। জুলাইয়ের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। যদি তারা গণহত্যাকারী লীগের পুনর্বাসন করতে চায় তাহলে মাধবপুর উপজেলা থেকে দ্বিতীয় জুলাই আন্দোলন শুরু হবে। বক্তারা জেলা কমিটির উপর নীতি বিবর্জিত স্থগিতাদেশ প্রত্যাহার ও পদ পুনর্বহাল করার আহবান জানান।
জৈন্তাবার্তা / মনোয়ার




