সিলেট ও সুনামগঞ্জ সী মা ন্তে কোটি টাকার পণ্য আ ট ক
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৯ PM

সিলেট ও সুনামগঞ্জ সী মা ন্তে কোটি টাকার পণ্য আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ০৪:২৫:২৪ PM

সিলেট ও সুনামগঞ্জ সী মা ন্তে কোটি টাকার পণ্য আ ট ক

ছবি : সংগৃহীত


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বাধীন সিলেন সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৯৩ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে। 

শুক্রবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, গত ১০ এবং ১১ জুলাই ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর বিছনাকান্দি এবং উৎমা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালিত হয়। 

এ সময় অভিযানে  বিপুল পরিমান ভারতীয় শাড়ী, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে বিজিবি । 

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট শহর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন গোডাউন তল্লাশী করে বিপুল পরিমান ভারতীয় সুপারি আটক করে। 

বিজিবি সূত্রে জানা যায়, সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লক্ষ টাকা সমপরিমাণ।  

 এ ব্যাপারে ৪৮ বিজিবির  অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন