নবীগঞ্জে সং*ঘর্ষ ও নি*হতের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মা*মলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ PM

নবীগঞ্জে সং*ঘর্ষ ও নি*হতের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মা*মলা

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ০২:৩৯:৫৩ PM

নবীগঞ্জে সং*ঘর্ষ ও নি*হতের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মা*মলা


হবিগঞ্জের নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালক ফারুক মিয়া (৪০) হত্যায় মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকসহ প্রায় ১৩৫ জনের নাম এজাহারে দিয়ে অজ্ঞাত ২-৩ হাজার আসামি উল্লেখ করে নিহতের স্ত্রী সালমা খাতুন শুক্রবার রাতে বাদী হয়ে মামলাটি করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাংবাদিক আশাহিদ আলী আশা, অলিউর রহমান অলি, মো. আলমগীর মিয়া, বাদল আহমেদ, এটিএম সালাম, নাবেদ মিয়া, সফিকুল ইসলাম নাহিদ, আনোয়ার হোসেন মিঠু ও আলাল মিয়া।

এছাড়াও রয়েছেন জহিরুল ইসলাম সোহেল, রাজ্জাক, মাহবুব আলম সুমন, সফিক মিয়া, নুরুল আমিন, সরোয়ার আহমেদ, উজ্জল মিয়া, সাকিব মিয়াসহ প্রায় ১৩৫ জন।

মামলার বিবরণে জানা যায়, গত ৭ জুলাই সংঘর্ষের ঘটনায় ফারুক মিয়া নিহত হন এবং আহত হন অন্তত কয়েক শতাধিক। এ বিষয়ে ফারুকের স্ত্রী বাদী হয়ে মামলা করেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় এক বছর আগে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের খসরু মিয়াকে সৌদি আরব পাঠানোর কথা বলে এক লাখ টাকা নেন। কিন্তু সময়মতো বিদেশে পাঠাতে না পারায় খসরু মিয়া তার পাওনা টাকা ফেরত চেয়ে ফারুক মিয়াকে নিয়ে একাধিকবার তাগিদ দেন। টাকা না দিয়ে বরং আশাহীদ আলী আশা তাদের গালাগাল ও হুমকি দেন।

গত ৩ জুলাই বিকেলে নবীগঞ্জ শহরের লতিফ মার্কেটের সামনে পাওনা টাকা চাওয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ৭ জুলাই দুপুরে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন অ্যাম্বুলেন্সচালক ফারুক মিয়া (৪০)। ঘটনার ৭ দিন পর নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
সিলামে রাসেল হ/ত্যার ২৪ ঘণ্টা পরও মা/মলা হয়নি
সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস
বাংলাদেশের সেরা ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম: আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ