মাধবপুরে শ্রমিক ইউনিয়ন এর সমাবেশ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ PM

মাধবপুরে শ্রমিক ইউনিয়ন এর সমাবেশ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ০৯:০৩:৫৯ PM

মাধবপুরে শ্রমিক ইউনিয়ন এর সমাবেশ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ জেলা অটোরিকশা, অটো টেম্পু মিশুক, বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ও মাধবপুর বেবিট্যাক্সি সমবায় সমিতির আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৫ টায় মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় উক্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মাধবপুর উপজেলা অটোরিকশা, অটোটেম্পু, মিশুক, বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: জসিম মিয়া'র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: কবির আহমেদ চৌধুরী'র সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র মো: হাবিবুর রহমান মানিক, মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু,  মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক চৌধুরী ফজলে ইমন সুমন,  সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মো: সেলিম মিয়া, ফজলুর রহমান বুলেট সহ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার শ্রমিক নেতৃবৃন্দ। 

সভায় সর্বসম্মতিক্রমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ মোহাম্মদ ফয়সল'কে সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
সিলামে রাসেল হ/ত্যার ২৪ ঘণ্টা পরও মা/মলা হয়নি
সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস
বাংলাদেশের সেরা ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম: আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ