মাধবপুরে গ্রে*প্তার আ*ওয়ামী লীগ নেতা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ PM

মাধবপুরে গ্রে*প্তার আ*ওয়ামী লীগ নেতা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০১:৪৩:১৩ PM

মাধবপুরে গ্রে*প্তার  আ*ওয়ামী লীগ নেতা

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাত ৮টায় মাধবপুর থানার এসআই শাহনূর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার মনতলা বাজারে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৫০) নামে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেন।

মোহাম্মদ আলী মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হরিপ্রাসাদপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে ও বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
সিলামে রাসেল হ/ত্যার ২৪ ঘণ্টা পরও মা/মলা হয়নি
সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস
বাংলাদেশের সেরা ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম: আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ