মাধবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ PM

মাধবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০১:২২:৪৫ PM

মাধবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মাধবপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র দত্ত'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

আলোচনা সভা শেষে ৬ জন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
সিলামে রাসেল হ/ত্যার ২৪ ঘণ্টা পরও মা/মলা হয়নি
সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস
বাংলাদেশের সেরা ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম: আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ