মাধবপুরে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ PM

মাধবপুরে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৭/২০২৫ ০২:২০:৪৮ PM

মাধবপুরে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান


হবিগঞ্জের মাধবপুরে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

জানা গেছে, অনুষ্ঠানে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে চারশ শিক্ষার্থীর মাঝে ৯ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ বছর উপজেলার ৩২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩২ লক্ষ টাকা প্রদান করা হবে। গত কয়েক বছর ধরে মাধবপুর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী গরিব শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে মেধা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
সিলামে রাসেল হ/ত্যার ২৪ ঘণ্টা পরও মা/মলা হয়নি
সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস
বাংলাদেশের সেরা ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম: আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ