গাজায় ইসরায়েলি হামলায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ১১:৩০:১০ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

গাজায় ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন অনেকে


হামাস-ইসরায়েল চলমান সংঘর্ষে গাজার প্রায় এক মিলিয়ন বা ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন, যা অবরুদ্ধ ছিটমহলের জনসংখ্যার প্রায় অর্ধেক। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈশ্বিক এ সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, এরমধ্যে প্রায় ৩,৫২,০০০ লোক মধ্য ও দক্ষিণ গাজায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় চাইছে।

জাতিসংঘ বলছে, ইউএনডব্লিউআরএ পরিচালিত স্কুলের অবস্থা 'ক্রমবর্ধমানভাবে ভয়াবহ' হয়ে উঠছে।

এই স্কুলগুলোর মধ্যে একটি মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবির, যেখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত প্রায় ৪,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকালের দিকে 'ইসরায়েলি বিমান হামলার সময় আঘাতপ্রাপ্ত হয় এই শরণার্থী শিবির'; এতে অন্তত ৬ জন নিহত হন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩,৫০০ মানুষ নিহত হয়েছেন; অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১,৪০০।


ডি ডি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু