আজমিরীগঞ্জ পৌরসভায় জন্মনিবন্ধনে দু র্ভো গ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ PM

আজমিরীগঞ্জ পৌরসভায় জন্মনিবন্ধনে দু র্ভো গ

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ১২:১৮:১৫ AM

আজমিরীগঞ্জ পৌরসভায় জন্মনিবন্ধনে দু র্ভো গ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভায় বছরের পর বছর ঘুরেও পাওয়া যাচ্ছে না নতুন জন্মনিবন্ধন। এমনকি করা যাচ্ছে না জন্মনিবন্ধন সংশোধনের কাজও। এতে জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

জানা গেছে, আজমিরীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সরাপনগর গ্রামের এক ভুক্তভোগী গত বছরের ১৬ অক্টোবর অনলাইনে জন্মনিবন্ধন সংশোধনীর আবেদন করে পৌরসভায় জমা দিলে বলা হয়, সেটি হবিগঞ্জ জেলা অফিসে গিয়ে সংযুক্তিসহ জমা হবে। জমা হওয়ার এক মাস পর আসবে সংশোধিত জন্মনিবন্ধন। কিন্তু মাসের পর মাস চলে গেলেও আসে না সেই সংশোধিত জন্মনিবন্ধন।

সর্বশেষ তিনি সোমবার জেলা অফিসে গিয়ে জন্মনিবন্ধনের অবস্থা জানতে চাইলে সেখানকার হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর সোহাগ মিয়া ভুক্তভোগীকে বলেন, ‘স্মারক নম্বর ছাড়া হবে না। আপনি ৩টায় আসেন।’

তখন ভুক্তভোগী স্মারক নম্বর জানালে সোহাগ বলেন, ‘আবেদন বাতিল হয়ে গেছে। আজমিরীগঞ্জ পৌরসভায় আবার যোগাযোগ করেন।’

জানা গেছে, এমন অনেক ভুক্তভোগী আজমিরীগঞ্জ থেকে হবিগঞ্জে ঘুরলেও মিলছে না জন্মনিবন্ধন। তাদের প্রশ্ন- আর কত হয়রানির শিকার হলে মিলবে জন্মনিবন্ধন? ভুক্তভোগীদের অভিযোগ, আজমিরীগঞ্জ পৌরসভা থেকে জন্মনিবন্ধন, ওয়ারিশান, নাগরিক সনদপত্র আনতে গেলে বলা হয় প্রথমে অনলাইনে আবেদন করতে হয়। কিন্তু আবেদনের পর মাস পর মাস ঘুরতে হয়। এজন্য তারা দায়ী করেছেন আজমিরীগঞ্জ পৌরসভার দাপ্তরিক কাজের অবহেলাকে।

এ বিষয়ে আজমিরীগঞ্জের পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদারের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, পৌরসভায় জন্মনিবন্ধন তথ্য সংশোধনের অথরিটি হচ্ছে হবিগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপ- পরিচালক। উনার দপ্তরে এ বিষয়টি নিয়ে যোগাযোগ করতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
সিলামে রাসেল হ/ত্যার ২৪ ঘণ্টা পরও মা/মলা হয়নি
সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস
বাংলাদেশের সেরা ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম: আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ