হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ের কাজ সম্পন্ন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ AM

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ের কাজ সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৪:২৫:৪০ PM

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ের কাজ সম্পন্ন

ফাইল ফটো


পরিবারের অমতে পালিয়ে গিয়ে কাজী অফিসে কিংবা মেয়ে দেখতে গিয়ে ‘ধরা বিয়ে’র কথা কমবেশি আমরা সবাই জানি। কিন্তু এবার মানিকগঞ্জে ঘটলো বিরল এক ঘটনা। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ের কাজ সারলো এক দম্পতি। পরিবারের অমতে পালিয়ে গিয়ে কাজী অফিসে কিংবা মেয়ে দেখতে গিয়ে ‘ধরা বিয়ে’র কথা কমবেশি আমরা সবাই জানি। কিন্তু এবার মানিকগঞ্জে ঘটলো বিরল এক ঘটনা। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ের কাজ সারলো এক দম্পতি। 

জানা গেছে, বর আনন্দ সাহার হাত-পা ব্যান্ডেজে মোড়া থাকলেও নির্ধারিত লগ্ন নষ্ট করতে রাজি হয়নি পরিবার। তাই হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় হাসপাতালের চার দেয়ালের ভেতরেই বিয়ের সব আয়োজন করা হয়।

আনন্দ সাহার পরিবারের সদস্যরা জানান, আনন্দ কিছুদিন আগে রাতে ঢাকা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। ঢাকার পঙ্গু হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে মানিকগঞ্জের ফিরোজা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বিয়ের আয়োজন করা হয়। ধর্মীয় সব নিয়ম মেনেই হাসপাতালেই বিয়ের কাজ সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এ বিষয়ে ফিরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রোগী আনন্দ সাহার হাত ও পায়ে গুরুতর আঘাত ছিল। আজ (বৃহস্পতিবার) তার বিয়ের লগ্ন ছিল। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে আমরা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করি। রোগীর অবস্থা স্থিতিশীল থাকায় কেবিনের বাইরে হাসপাতালের অব্যবহৃত জায়গায় বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়। 

তিনি আরও বলেন, রোগী সেবার পাশাপাশি যেকোনো মানবিক বিষয়ে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ সব সময়ই আন্তরিক।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি