জুটি বাঁধছেন রাজ-ইধিকা!
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ AM

জুটি বাঁধছেন রাজ-ইধিকা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৩ ১০:৫০:২৪ AM

জুটি বাঁধছেন রাজ-ইধিকা!

ছবি: সংগৃহীত


ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শরীফুল রাজ। পরীমণির সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকে ক্যামরায় কমই দেখা যাচ্ছে তাকে। তবে এবার নতুন এক খবরের জল্পনা তৈরি করলেন ‘পরাণ’ খ্যাত এই অভিনেতা।

কিছুটা চুপচাপ হওয়ার বিষয়ে নায়ক বলেন, ‘আমি সবসময় চুপচাপ থাকতে পছন্দ করি। কোন রকম পলিটিক্সে আমি নেই, জড়াতেও চাই না। অভিনয়টা করতে চাই মন দিয়ে।’

জানা গেছে, শরীফুল রাজ কলকাতার নায়িকা ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পালের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। তবে খবরটি অফিসিয়াল না। কিন্তু প্রাথমিকভাবে চূড়ান্ত বলে জানা গেছে। পরিচালক-প্রযোজক বিষয়টি এখনই সামনে আনতে চাচ্ছেন না।’

রাজ এ বিষয়ে বলেন, ‘এখনই যেহেতু কোনকিছু চূড়ান্ত হয়নি তাই আমি কিছু বলতে চাচ্ছি না। সময় হলে সবকিছু জানতে পারবেন। ইধিকা পাল খুব ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ করতে পারলে ভালো কাজই হবে।’

জানা গেছে, নিজের কাজে কলকাতা যাচ্ছেন শরীফুল রাজ। তবে ছবিটির জন্যই এই ভ্রমণ বলে গুঞ্জন শোনা যাচ্ছে। শরীফুল রাজের সঙ্গে ইধিকা পালের এই নতুন প্রজেক্টটি চলতি মাসের শেষদিকেই ঘোষণা দেয়ার কথা জানা গেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন