হামাস-ইসরায়েল যুদ্ধে ২২ সাংবাদিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

হামাস-ইসরায়েল যুদ্ধে ২২ সাংবাদিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৩ ১২:১৬:৩২ অপরাহ্ন

হামাস-ইসরায়েল যুদ্ধে ২২ সাংবাদিক

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি যুদ্ধের প্রভাব পড়েছে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের উপরও। এছাড়া যুদ্ধের ভয়াবহতা থেকে বাদ যাননি স্বাস্থ্যকর্মীরাও।

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ২২ সাংবাদিকের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৮ জন ফিলিস্তিনি, ৩ জন ইসরায়েলি এবং এবং একজন লেবাননের। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হয়েছেন আরও ৮ সাংবাদিক। নিখোঁজ বা আটক হয়েছেন তিনজন।

সিপিজে জানিয়েছে, গাজায় যেসব সাংবাদিক কাজ করছেন তারা সবচেয়ে দুঃসময় কাটাচ্ছেন। কারণ তাদের ইসরায়েলের বিমান হামলা, বিদ্যুৎ ও যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় সংবাদ সংগ্রহ করতে হচ্ছে।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ২২ সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও; এ সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ সিপিজে জানিয়েছে, তারা আরও কয়েকজন সাংবাদিককে হত্যা, নিখোঁজ ও আটক করার অভিযোগ তদন্ত করছে।

অপরদিকে যুদ্ধের মধ্যে সাধারণ মানুষকে সহায়তা করতে গিয়ে গাজায় প্রাণ হারিয়েছেন ৬৪ স্বাস্থ্যকর্মী।  শনিবার (২১ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বিমান হামলা শুরুর পর গাজায় ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৬৪।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু