ক্যান্সারের কাছে হার মানলেন বলিউড সংগীতশিল্পী সারদা রাজন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ AM

ক্যান্সারের কাছে হার মানলেন বলিউড সংগীতশিল্পী সারদা রাজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ১২:৪৬:৩৯ PM

ক্যান্সারের কাছে হার মানলেন বলিউড সংগীতশিল্পী সারদা রাজন

সারদা রাজন


বলিউডের এক সময়ের খ্যাতিমান সংগীতশিল্পী ও সুরকার সারদা রাজন আয়েঙ্গার আর নেই। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সারদা রাজন আয়েঙ্গার ১৯৩৭ সালে তামিল পরিবারে জন্মগ্রহন করেন। রাজ কাপুরের হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। রাজ কাপুরই সংগীত পরিচালক জুটি শঙ্কর-জয়কিশনের সঙ্গে পরিচয় করিয়েছিলেন সারদার। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘সুরজ’ সিনেমার ‘তিতলি উড়ি’ গানের জন্য জনপ্রিয় হয়েছিলেন তিনি। ‘সুরজ’ সিনেমায় তাদের হাত ধরেই প্রথম প্লেব্যাক করেন সারদা। সেখান থেকেই শুরু পথ চলা।

পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মুহম্মদ রফির মতো নামজাদা শিল্পীকেও হার মানিয়ে দিয়েছেন সারদা। সেই সময়ে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের মতো শিল্পীরা দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে। তাদের মধ্যেও নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন সারদা। সমালোচকদের মতে, লতা ও আশার মাঝে সারদার অন্য ধরনের গলা এক সতেজতা এনেছিল হিন্দি সিনেমার গানে।

‘অ্যান ইভনিং ইন প্যারিস’, ‘গুমনাম’, ‘সপনো কা সওদাগর’-এর মতো সিনেমাতে গান গেয়েছেন সারদা। বৈজয়ন্তিমালা, মুমতাজ, শর্মিলা ঠাকুর, রেখা, হেমা মালিনীর মতো তাবড় অভিনেত্রীদের জন্য প্লেব্যাক করেছেন তিনি। সত্তরের দশকে বড় বড় সুরকারদের সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন সারদা। সিনেমার গান গাওয়া ছাড়াও নিজের গানের অ্যালবাম বানিয়েছিলেন। সেখানে নিজের গানে সুরও দিয়েছিলেন প্রয়াত সংগীতশিল্পী।

২০০৭ সালে মির্জা গালিবের গজলের অ্যালবাম ‘অন্দাজ-এ-বয়ান’-এ শেষবার শোনা গিয়েছিল তার কণ্ঠ। প্রচারের আলো থেকে বরাবরই দূরে থেকেছেন সারদা। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বেশ সক্রিয় ছিলেন এ গায়িকা। ‘তিতলি উড়ি’ ওয়েবসাইটের মাধ্যমে বাচ্চাদের গানও শেখাতেন তিনি। তাকে হারিয়ে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন