স্বামীর অধিকার চাইতে গিয়ে শ্বশুরবাড়িতে নি র্যা ত নে র শিকার গৃহবধূ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪২ AM

স্বামীর অধিকার চাইতে গিয়ে শ্বশুরবাড়িতে নি র্যা ত নে র শিকার গৃহবধূ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০৪:৫৫:৫১ PM

স্বামীর অধিকার চাইতে গিয়ে শ্বশুরবাড়িতে নি র্যা ত নে র শিকার গৃহবধূ

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর স্বামীর অধিকার ফিরে পেতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়েছেন সোলেমা আক্তার নামে এক গৃহবধূ। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,২০১৯ সালে পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে নোটারী পাবলিক করে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোলেমা আক্তার। বিয়ের পর তিনি স্বামীকে টাকা-পয়সা দিয়ে ব্যবসা-বাণিজ্য দাঁড় করাতে সহায়তা করেন। এমনকি বিদেশে যাওয়ার জন্যও বিপুল অর্থ প্রদান করেন।কিন্তু সম্প্রতি স্বামী সজিব তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, বরং নানা ধরনের হুমকি ও হামলার মুখে ফেলছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  সন্তানকে কোলে নিয়ে স্বামীর অধিকার ফিরে পেতে শ্বশুরবাড়িতে গেলে হামলার শিকার হন বলে অভিযোগ করেন সোলেমা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার এখন আর যাওয়ার কোনো জায়গা নেই, মরন ছাড়া গতি নাই। আমি নিরাপত্তা চাই।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, “মেয়েটা সত্যিই বড় প্রতারণার শিকার। আমার কাছেও তারা এসেছিল। শ্বশুরবাড়িতে হামলার শিকার হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা  জানান, “আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে দেখবো।

অন্যদিকে স্বামী সজিব মিয়া বলেন, “সে এভাবে আমার বাড়িতে আসা উচিত হয়নি। আমার কাছে কোনো পাওনা থাকলে আমি তা দিয়ে তাকে তালাক দিয়ে দেব।”

বর্তমানে আশ্রয়হীন সোলেমা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন। স্থানীয়রা তার নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক