কৃষকদের উন্নয়নে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু হবে
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৩ PM

গোলাপগঞ্জে জেলা পরিষদ প্রশাসক

কৃষকদের উন্নয়নে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১০:০৬:০৬ PM

কৃষকদের উন্নয়নে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু হবে

ছবি:সংগৃহীত


সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারজাতকরণ এবং জনসাধারণের সুবিধার্থে সিলেটের বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু করতে যাচ্ছে জেলা পরিষদ। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কম্পিউটার ও বিদেশি ভাষা শিক্ষা প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে। জনগণের উন্নয়নে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তা বাস্তবায়নে কাজ করা হবে।

আবুল কাহের চৌধুরী শামীম আরও বলেন, অনলাইন জুয়া ও মাদক সমাজ থেকে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বিতভাবে জনসচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে এডিপি, বিশেষ বরাদ্দ ও জেলা পরিষদের নিজস্ব খাতের আওতায় গোলাপগঞ্জ উপজেলায় গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ৪৩টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ বাস্তবায়নে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং কিছু প্রকল্প পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

জেলা পরিষদ প্রশাসক বলেন, ২০২৬-২৭ অর্থবছরেও গোলাপগঞ্জ উপজেলায় আরও ৩২টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহা আলম ও গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম।

এ সময় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, হাসান ইমাদ, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক নুরান চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্না, উপজেলা জাসাস সভাপতি আমীর হোসেন, সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুহেদ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক আহাদূর রহমান কামরুল, ফুলবাড়ি ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতা, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সভাপতি আতাউর রহমান উতু ও সাধারণ সম্পাদক মুহিব হোসেন, বুধবারিবাজার ইউনিয়নের সভাপতি ফখরুল ইসলাম, পশ্চিম আমুড়া ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান লুলু ও সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, বাদেপাশা ইউনিয়নের সভাপতি লোকমান আহমদ লকুছ ও সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, লক্ষণাবন্দ ইউনিয়নের সভাপতি ওলিউর রহমান শামীম, লক্ষ্মীপাশা ইউনিয়নের সভাপতি সাহেদ আহমদ শুয়াই ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শরীফগঞ্জ ইউনিয়নের সভাপতি শামসুল ইসলাম গেদাই ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির