ছবি:নিজস্ব
মাধবপুরে জাতীয় দৈনিক মানবকন্ঠের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে হাইওয়ে ইন হোটেলের কনফারেন্স রুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মানবকন্ঠ প্রতিনিধি এম এ কাদেরের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন মানবকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী,কালবেলা প্রতিনিধি মোজাহিদ মসিহ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েস আহমেগ সালমান, দেশ রূপান্তর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর, তরফ বার্তা প্রতিনিধি মোঃ শাহীন মিয়া,আলমগীর খান প্রমুখ।
আলোচনা শেষে কেক কাটেন অতিথিরা।
অনুষ্টানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা




