মাধবপুরে ভারতীয় জিরাসহ ট্রাক আ ট ক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ AM

মাধবপুরে ভারতীয় জিরাসহ ট্রাক আ ট ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ০৬:৫৭:২৭ PM

মাধবপুরে ভারতীয় জিরাসহ ট্রাক আ ট ক

ছবি:নিজস্ব


হবিগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ৫৫ বিজিবি’র একটি চৌকস টহলদল এ অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকভর্তি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকার বেশি।

বিজিবি সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা অভিনব কৌশলে এ চোরাচালানের চেষ্টা করছিল। আটক ট্রাকটি দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,“চোরাকারবারীরা যতই কৌশল পাল্টাক না কেন, বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।”

জব্দকৃত ট্রাক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ