প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় শচিন দাস পাইনকা নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শচিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগানের বাসিন্দা বালক দাস পাইনকার ছেলে। তিনি মাধবপুরের একটি কারখানায় কাজ করতেন এবং শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের রাজ্জাক তালুকদারের ছেলে ইউসুফ তালুকদার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লাশ তাদের হেফাজতে রয়েছে। খবর পেয়ে নিহতের স্বজনরা আসছেন।
জৈন্তা বার্তা/আরআর




