দুর্গোৎসব ঘিরে আজমিরীগঞ্জে পুলিশের কঠোর নিরাপত্তা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৪ AM

দুর্গোৎসব ঘিরে আজমিরীগঞ্জে পুলিশের কঠোর নিরাপত্তা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ০৩:২৫:২৭ PM

দুর্গোৎসব ঘিরে আজমিরীগঞ্জে পুলিশের কঠোর নিরাপত্তা


রবিবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারাদেশের মতো হবিগঞ্জের আজমিরীগঞ্জেও উৎসবমুখর পরিবেশে চলছে পূজা উদযাপন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আজমিরীগঞ্জ উপজেলার সদস্য সচিব ও আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বণিক জানান, এবার উপজেলায় ৩২টি সর্বজনীন ও ২টি ব্যক্তিগত মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, নির্বিঘ্নে পূজা উদযাপন করতে আজমিরীগঞ্জে কাজ করছে সকল আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গোৎসব চলার সময়ে গুজব ছড়িয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। অন্যান্যবারের তুলনায় এবার আইনশৃঙ্খলা বাহিনী অধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তবর্তী এলাকায় বিজিবি নিয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিটি পুজামণ্ডপে ২ জন নারী ও ৪ জন পুরুষ আনসার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পুলিশও রয়েছে। এ ছাড়া নিয়মিত সেনাবাহিনীর টহল রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিরাপত্তায় কোনো ধরনের ছাড় নয়। গুজব প্রতিরোধে তাৎক্ষণিক অ্যাকশন নেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে পুলিশের টহল রয়েছে। দুর্গোৎসব চলার সময় গুজব ছড়িয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক