জৈন্তাপুর সমিতি ইউকে -এর কমিটি গঠন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৮ AM

জৈন্তাপুর সমিতি ইউকে -এর কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৩ ০২:৩৩:৪৯ AM

জৈন্তাপুর সমিতি ইউকে -এর কমিটি গঠন

ফাইল ফটো


যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন জৈন্তাপুর সমিতি ইউকের নতুন কমিটির আংশিক কার্যকরী পরিষদ গঠিত হয়েছে | এই কমিটিতে সভাপতি হয়েছেন মনসুর আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আব্দুল বাছিত সেলিম।

নতুন কমিটি গঠন উপলক্ষে গতকাল সোমবার (২৩ অক্টোবর) দুপুরে লন্ডনের একটি অভিজাত হোটেলে সংগঠনের পক্ষ থেকে ভুঁরিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মত সিদ্ধান্তনুযায়ী এই নতুন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকে নির্বাচিত করা হয়। 

জৈন্তাপুর সমিতির সাবেক সভাপতি হিফজুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মনসুর আলম, মোহাম্মদ আব্দুল বাছিত সেলিম, ফখরুদ্দীন আলী আহমদ (জামাল), মনসুর আলম, আবু তাহের মোঃ বাহার, সাদিক আহমদ, ফয়েজ আহমদ, নাঈম আহমদ, কিবরিয়া আহমদ, ডাক্তার মোহাম্মদ সানওয়ার আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রবাসীরা হাজার নটিকেল মাইল দূরে থাকলেও তাদের মন পড়ে থাকে মাতৃভূমে। জৈন্তাপুরবাসী তাদের ঐতিহ্য নিয়ে গর্বিত, তার ঐতিহ্যকে সমৃদ্ধ করার মাধ্যমে শিকড়ের সঙ্গে যুক্ত থেকে আকাশ ছোঁয়া ও উন্নত গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।

এই নতুন কার্যকরী কমিটি আগামী দুই বছর অর্থাৎ ২০২৪-২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জানা গেছে, নতুন এই কমিটির অন্যান্য পদ গুলো পরবর্তীতে দ্রুত পূরণ করা হবে।

জানা গেছে, ২০০৭ সালেইউকে ভিত্তিক সংঘটন জৈন্তাপুর সমিতি ইউকের যাত্রা শুরু হয়। এই সংগঠন প্রবাসী জৈন্তাপুরবাসীকে ঐক্যবদ্ধ রাখা, নানাভাবে সহায়তা প্রদান করে আসছে।

এদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছিত সেলিম জৈন্তা বার্তা’র এই প্রতিবেদককে জানান, এখন থেকে এই নতুন কমিটি যুক্তরাজ্যে প্রবাসী জৈন্তাপুরবাসীর সার্বিক সমস্যা সমাধান ও আনন্দদায়নে কাজ করে যাবে | এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন |

F/A