মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ AM

মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৫ ০৮:১৪:৪০ PM

মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: নিজস্ব


মাধবপুর উপজেলার সবচেয়ে জনপ্রিয় ফেসবুক গ্রুপ “বিউটিফুল মাধবপুর”-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাধবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সৌন্দর্য বর্ধনের জন্য কৃষ্ণচূড়া ফুলের গাছ রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ দিলপিয়ার হোসেন, এবং গ্রুপের এডমিন ও মডারেটরবৃন্দ — জুয়েল মিয়া, ইমন খান, ইমরান আহমেদ দীপু, সৈয়দ মাহদী হাসান ও সাগর।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্লোগান দেন— “গাছ লাগাই ভূরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি।”  “বন্যা, খরা, জলোচ্ছ্বাস — গাছ কাটলে সর্বনাশ।” “সকল মানুষ, পশুপাখি — অক্সিজেনে বেঁচে থাকি।” “বাঁচতে চাইলে গাছ লাগান, পরিবেশ বাঁচান।”

আয়োজকরা জানান, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় “বিউটিফুল মাধবপুর” গ্রুপ নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ