হবিগঞ্জে যুবককে কু*পিয়ে হ*ত্যা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ AM

হবিগঞ্জে যুবককে কু*পিয়ে হ*ত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০২:৫৬:৩৪ PM

হবিগঞ্জে যুবককে কু*পিয়ে হ*ত্যা

প্রতীকী ছবি


হবিগঞ্জের বানিয়াচংয়ে এক কলেজছাত্রীকে পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মেয়ের পরিবারের লোকজন ওই ছেলের ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম সাদেকুজ্জামান সাদেক (২০)। তিনি ওই গ্রামের লেবু মিয়ার ছেলে।

জানা যায়, নিহতের বড় ভাই পুলিশ কনস্টেবল এনায়েত আহমেদের সঙ্গে একই গ্রামের শারাজ মিয়ার মেয়ে কলেজছাত্রী তাছনিয়া আক্তারের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে এনায়েত কর্মস্থলে ফেরার সময় তাছনিয়াকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। এতে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। 

এর জের ধরে বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাছনিয়ার পরিবারের লোকজন সাদেককে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহতের বড় ভাই এনায়েত দুই বছর আগে পুলিশের চাকরিতে যোগ দেন। সংসারের টানাপোড়েন কমাতে এসএসসি পাস করা ছোট ভাই সাদেক ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার জন্য তার কাগজপত্র তৈরির কাজ চলছিল। এর মধ্যেই বড় ভাইয়ের প্রেমঘটিত বিরোধের জেরে মেয়ের পরিবারের লোকজন সাদেককে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।

এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, তরুণ-তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন ছেলের ভাইকে কুপিয়ে হত্যা করেছে। লাশ হবিগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ