মাধবপুরে বিপুল পরিমাণ গাঁ*জাসহ আ*টক ২
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৯ AM

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁ*জাসহ আ*টক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০১:০৭:২৩ PM

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁ*জাসহ আ*টক ২


হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ জেলায় মাদকবিরোধী টহল ও অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে— মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২০নং চা-বাগান এলাকায় চুনারুঘাট-মাধবপুর সড়কের পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

তথ্য অনুযায়ী রাত ৮টা ৩০ মিনিটের দিকে র‌্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে চারজন ব্যক্তি বস্তাসহ পালানোর চেষ্টা করে। এ সময় দুজনকে আটক করা সম্ভব হয়, অন্য দুইজন পালিয়ে যায়। আটক দুজনের বস্তা তল্লাশি করে খাকি ও নীল স্কচটেপে মোড়ানো ১১টি প্যাকেটের ভেতর থেকে মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মৃত্তিক চা-বাগানের রবি উরাংয়ের পুত্র জনক উরাং এবং হবিগঞ্জের চুনারুঘাটের রামগঙ্গা চা-বাগানের মৃত কমল ভৌমিকের পুত্র দুলাল ভৌমিক।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক