মাধবপুরে অ*গ্নিকাণ্ডে তিন পরিবারের ঘরবাড়ি পু*ড়ে ছাই
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ AM

মাধবপুরে অ*গ্নিকাণ্ডে তিন পরিবারের ঘরবাড়ি পু*ড়ে ছাই

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ০১:২৯:২০ PM

মাধবপুরে অ*গ্নিকাণ্ডে তিন পরিবারের ঘরবাড়ি পু*ড়ে ছাই


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে গেছে। সোমবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাত ৪টার দিকে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। এতে তিনটি পরিবারের ঘরবাড়ি ও সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন— সুভাষ সূত্রধর, দুলাল সূত্রধর ও রুপম সূত্রধর।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় যুবকদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরবাড়ি ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

বেঙ্গাডোবা গ্রামের কয়েকজন যুবক জানান, আগুন লাগার পর তারা দ্রুত এগিয়ে না এলে আরও কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়তে পারত।

অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ