ছবি:নিজস্ব
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দুপুরে মাধবপুর থানার এসআই সাহানুর ও নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর মনতলা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি উপজেলার বহড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাবালক মিয়ার ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা জানান গ্রেফতার মোশাররফ ৪ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এর সাথে জড়িত ছিল এবং বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সন্ত্রাসী গ্রুপকে সংগঠিত করার কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল। বহরা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন বৈষম্য বিরোধী মামলায় আসামি হওয়ার পর আত্মগোপনে চলে যান।এরপর যুবলীগ নেতা মোশাররফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন।
জৈন্তাবার্তা / সুলতানা




