মাধবপুরে ভ য়া ব হ অ গ্নি কা ণ্ড ,তিন পরিবার নিঃস্ব,সহায়তায় :উপজেলা প্রশাসন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ AM

মাধবপুরে ভ য়া ব হ অ গ্নি কা ণ্ড ,তিন পরিবার নিঃস্ব,সহায়তায় :উপজেলা প্রশাসন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০৫:৩৬:৩১ PM

মাধবপুরে ভ য়া ব হ অ গ্নি কা ণ্ড ,তিন পরিবার নিঃস্ব,সহায়তায় :উপজেলা প্রশাসন

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাসিমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুর্গাপূজার সময় ঘটে যাওয়া এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন—রঞ্জিত সূত্রধর (৬০), পিতা মৃত মনোরঞ্জন সূত্রধর; বিশাল সূত্রধর (২৫), পিতা বিশ্বজিৎ সূত্রধর; এবং সুইটি সূত্রধর (২৫), স্বামী মানিক সূত্রধর। আগুনে তাদের বসতঘরসহ সব আসবাবপত্র সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

স্থানীয়দের ধারণা, দুর্গোৎসব চলাকালীন সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিনটি পরিবারের সবকিছু পুড়ে যায়।

ঘটনার পর মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা ও দুই বান করে ঢেউটিন প্রদান করা হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান। তিনি উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য অতিরিক্ত সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনায় রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ