মাধবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৬ AM

মাধবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০৫:৪৭:০১ PM

মাধবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি:নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনায়েত উল্লাহ, এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা রেখেছে। তারা আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকতে হবে।”

আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলার যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মুর্শেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী ও এমদাদুল হক সুজন, এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাংবাদিক আলমগীর কবির প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক