মাধবপুরে বন বিভাগের অ*ভিযানে গাছ জ*ব্দ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ AM

মাধবপুরে বন বিভাগের অ*ভিযানে গাছ জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০১:৪১:৫৯ PM

মাধবপুরে বন বিভাগের অ*ভিযানে গাছ জ*ব্দ


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা-বাগান থেকে বন বিভাগ অবৈধভাবে কাটা প্রায় ১০৮ ফুট কাঠ জব্দ করেছে, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

বুধবার (২৯ অক্টোবর) সকালে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে স্থানীয় বিট কর্মকর্তা গোলাম কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় দুইজন স্থানীয় সাংবাদিককে সাক্ষী রাখা হয়। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।

স্থানীয় বিট কর্মকর্তা গোলাম কাদের বলেন, আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে ইউএনও স্যারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছিল। এবার বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পাওয়ায় আমরা গাছগুলো জব্দ করেছি। পরবর্তী আদেশ পেলে মামলা দেওয়া হবে।

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। চা-বাগানের ব্যবস্থাপনায় অনেক অনিয়ম ও নীতিলঙ্ঘন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনেরও দায়িত্ব রয়েছে।

উল্লেখ্য, বৈকুণ্ঠপুর চা-বাগানের দুই ম্যানেজার শামসুল হক ও গোলাম মহিউদ্দিন দীর্ঘদিন ধরে বাগানের গাছ কেটে পাচার করছেন বলে স্থানীয়রা অভিযোগ করলেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বাগানের ম্যানেজার শামসুল হক ভুইয়ার বক্তব্য জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, একটি মহল বাগান নিয়ে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। যে কাঠ জব্দ করা হয়েছে বলা হচ্ছে, সেসব তো লাকড়ির কাঠ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ