মাধবপুরে নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অ ভি যা ন, থানায় মামলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ AM

মাধবপুরে নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অ ভি যা ন, থানায় মামলা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০৬:৫৫:১৩ PM

মাধবপুরে নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অ ভি যা ন, থানায় মামলা

ছবি:নিজস্ব


মাধবপুর উপজেলার সোনাই নদী থেকে সরকারি জায়গায় ইজারা বহির্ভূতভাবে বালু উত্তোলনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে মনতলা ইউনিয়ন ভূমি অফিসে অবস্থানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মজিবুর রহমান খবর পান যে, উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের রাবার ড্যাম এলাকার দক্ষিণ পাশে সরকারি খাস খতিয়ানের সোনাই নদী থেকে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছেন।

সংবাদ পাওয়ার পর তিনি অফিস সহায়ক মো. ইব্রাহীম আহাম্মদগুলিটন ও মো. শরীফ মিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সকাল সাড়ে ১১টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, প্রায় ১৫ থেকে ২০ জন ব্যক্তি নদী থেকে বালু তুলছেন। কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যান।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মো. জাহাঙ্গীর মিয়া (৪৫), মো. সোহেল মিয়া (৪৮), মো. শুভ মিয়া (২৫), মো. মাজহারুল ইসলাম (২৫), মো. শাকিল মিয়া (৩৩) ও মো. রনি মিয়া (৩২)। এরা সবাই স্থানীয় এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মজিবুর রহমান ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ১৫(১) ধারায় মাধবপুর থানায় এজাহার দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিয়মিতভাবে সরকারি খাস খতিয়ানের নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে আসছেন।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।"

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ