মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৬ AM

মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০১:২৪:২১ PM

মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ


হবিগঞ্জের মাধবপুরে অসহায় ও গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের মাঝে ছাগলের খাবার বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারসহ প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও সুফলভোগীরা।

জানা গেছে, "সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়" উপজেলার দুটি ইউনিয়নের ২০০ জন সুফলভোগীর মাঝে ২৫ কেজির এক বস্তা করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।

এর আগে একই প্রকল্পের আওতায় গত ১৩ অক্টোবর ২০০ জন সুফলভোগীর মাঝে মোট ৪০০টি ছাগল (জনপ্রতি দুটি করে) বিতরণ করা হয়েছিল।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, অসহায় পরিবারগুলো যাতে তাদের পাওয়া ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করে ধীরে ধীরে স্বনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এই খাদ্য বিতরণ করা হয়েছে।

সরকারি এই সহায়তা পেয়ে সুফলভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের এমন উদ্যোগ তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক