মাধবপুরে সৌদি আরবের রাজকীয় কোরবানির গোস্ত বিতরণ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ AM

মাধবপুরে সৌদি আরবের রাজকীয় কোরবানির গোস্ত বিতরণ

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০৪:৫৭:৫২ PM

মাধবপুরে সৌদি আরবের রাজকীয় কোরবানির গোস্ত বিতরণ

ছবি:নিজস্ব


২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব সরকারের সহযোগিতায় ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এর উদ্যোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলায় মোট ৩০টি এতিমখানা ও মাদরাসায় সৌদি আরব থেকে প্রাপ্ত এই কোরবানির গোস্ত বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুর  মামুন, এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উল্লেখ্য, সৌদি আরবের “আল-আদাহি” প্রকল্পের মাধ্যমে প্রতিবছর হজের সময় কোরবানিকৃত পশুর গোস্ত বিশ্বের বিভিন্ন দরিদ্র ও উন্নয়নশীল দেশে বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে এ বছর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাতেও বরাদ্দ পাওয়া গোস্ত এতিমখানা ও মাদরাসাগুলোর মাঝে বিতরণ করা হয়।এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিরা কোরবানির গোস্ত পেয়ে সৌদি সরকার, ইসলামী উন্নয়ন ব্যাংক ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ