নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ৩০ হাজার টাকা জ রি মা না
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ AM

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ৩০ হাজার টাকা জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ১০:৩২:৩৭ PM

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ৩০ হাজার টাকা জ রি মা না

ফাইল ছবি


নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ ব্যবহার, মেয়াদোত্তীর্ণ তেল এবং এ্যামোনিয়াম ব্যবহারের অভিযোগে উপজেলার বাংলা বাজার এলাকার ‘বি বাড়িয়া বেকারী’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমএর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা প্রদান করেন।

জানা যায়, ‌‘বি বাড়িয়া বেকারী’তে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল, এছাড়া খাবারে ফুড গ্রেডের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ এবং মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার করা হয়, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর হামদু মিয়া-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ